Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

প্রস্তাবিত বাজেটে বৈষম্য দূরের প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়নি: সিপিডি

প্রস্তাবিত বাজেটে কিছু পদক্ষেপ ভালো মনে হলেও সার্বিকভাবে বৈষম্য দূর করার প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়নি বলে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

সেই সঙ্গে প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দ কমানো নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২ জুন) বাজেট প্রস্তাবের দিন, বরাবরের মতো এবারও সন্তুষ্টি প্রকাশ করেনি সিপিডি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, প্রস্তাবিত বাজেটে কিছু কিছু পদক্ষেপ তাদের কাছে ভালো মনে হলেও, সার্বিকভাবে বৈষম্য দূর করার প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়নি।

কালো টাকা সাদা করার সুযোগ দেয়াটা নৈতিক আঘাত বলেও মনে করে সিপিডি। সেইসঙ্গে প্রস্তাবিত বাজেটে, প্রবৃদ্ধি ও বিনিয়োগকে অবহেলা করা হয়েছে।

অন্যদিকে বেকারত্ব ও দারিদ্র বৃদ্ধির আশঙ্কা থেকেই যাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ফাহমিদা খাতুন আরও বলেন, শুল্ক আদায়ের নীতি, কৌশলগুলি যৌক্তিক। তবে এতে কিছু শিল্প খাত হুমকির মুখে পড়বে। আর অন্যদিকে কস্ট অব ডুইং বিজনেস কমাতে হলে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করতে হবে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।