Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

চট্টগ্রামে সিপ্লাস ও সি ভিশন টিভির অফিস সিলগালা

অনুমোদন বিহীন আইপি টিভি পরিচালনা ও সংবাদ প্রচারের দ্বায়ে চট্টগ্রাম থেকে প্রচারিত অনলাইন ভিত্তিক সিপ্লাস টিভি ও সি ভিশন টিভি নামের দুটি কথিত আইপি টিভি বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

অফিস সিলগালা করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম।

রবিবার (২৫ জুন) দুপুরে একযোগে জেলা প্রশাসনের দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথকভাবে অনুমোদনহীন এই দুই আইপি টিভির অফিসে অভিযান চালায়।

নগরীর ওয়াসা মোড়ে অবস্থিত সিপ্লাস টিভিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

জিইসি মোড়ে অবস্থিত সি ভিশন নামে অপর আইপি টিভির অফিসে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।

অফিস দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটরা জানান, প্রতিষ্ঠান দুটি আইপি টিভি পরিচালনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

অনুমোদন ছাড়া তারা কার্যক্রম পরিচালনা করার কারণে এসব অবৈধ আইপি টিভির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বার্তাবাজার/রাহা

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।