Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

২৪৫ কোটি টাকায় ৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

শিল্প মন্ত্রণালয়ের ইউরিয়া সার ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকার ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ব্যয় হবে ২৪৫ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা। দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এবং…

৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ৯১ কোটি ৩০ লাখ টাকা। বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা…

নভেম্বরের ২৩ দিনে এলো ২০ হাজার ৭১৬ কোটি টাকার রেমিট্যান্স

দেশে চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে বৈধপথে ১৭২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২০ হাজার ৭১৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। সে হিসেবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৫০ লাখ…

বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে চীন বাংলাদেশের বড় অগ্রাধিকার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে চীন বাংলাদেশের বড় অগ্রাধিকার। সে কারণে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী। চীন-বাংলাদেশ বাণিজ্য সহযোগিতা রোববার (২৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাণিজ্য…

১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ

১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে সংস্থাটি। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে…

জিএসপি সুবিধা ফিরে পেতে সঠিক পথে রয়েছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

মার্কিন যুক্তরাষ্ট্রকে জিএসপি সুবিধা পেতে বাংলাদেশের ১১ দফা পূরণ করতে হবে বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত দেশটির চাহিদা পূরণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে রয়েছে।…

দেশের যুবকদের কর্মসংস্থানে কাজ করতে চায় বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক বাংলাদেশের যুবকদের কর্মসংস্থানে কাজ করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর পান্থপথের দৃকপাথ ভবনে ‘পেইন্ট দ্য স্কাই, মেক ইট ইওরস : তারুণ্যের চোখে ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির…

রমজানে দ্রব্যমূল্য সর্বোচ্চ সহনীয় করার চেষ্টা করব: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলছেন, আসন্ন রমজান উপলক্ষে খাদ্যদ্রব্যসহ জিনিসপত্রের দাম সর্বোচ্চ সহনীয় করার চেষ্টা করব আমরা। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্র‍্যাব মিলনায়তনে আয়োজিত ডিআরইউয়ের প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির…

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা বাজুসের

টানা তিন দফা কমার পর এবার দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার সর্বোচ্চ ১২৬০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম…

কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে, আমরা কোনো ব্যাংক বন্ধ করব না: অর্থ উপদেষ্টা

কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে, কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে, তবে কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অর্থ সচিব…