Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

পৌরসভা উন্নয়নে আমাকে ব্যাবহার করুণ, সাবেক মন্ত্রী রুহুল হক এমপি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি সাতক্ষীরা পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে পৌর কতৃপক্ষের পক্ষ থেকে ডা. আ.ফ.ম রুহুল হক এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার (২০ মে) বিকাল ৪ টায় সাতক্ষীরা পৌরসভা আয়োজিত মেয়রের দপ্তরে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দীনের সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি’র বক্তব্যে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক বলেন, আমার কাছে কেউ এলাকার উন্নয়নের জন্য কাজ নিয়ে গিয়ে ফিরে এসেছে এরকম কোন নজির নেই। আমি কথাই নয়, কাজে বিশ্বাসী, আমাকে ব্যাবহার করুণ, আমাকে যদি আপনারা কাজে না লাগাতে পারেন তাহলে সেটা আপনাদের ব্যর্থতা। আমি আমৃত্যু সাতক্ষীরার উন্নয়নের জন্য কাজ করে যাবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ডের শেখ মারুফ হোসেন, ৭নং ওয়াডের্র জাহাঙ্গীর হোসেন কালু, ৯নং ওয়ার্ড কাউন্সিল শেখ শফিকউদ্দৌলা সাগর, সংরক্ষিত নারী কাউন্সিল নুরজাহান খাতুন নুরী ও অনিমা রানী মন্ডল, প্রমুখসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।