Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

বিধ্বস্ত রাস্তাঘাট ও বিকল ড্রেনেজ ব্যবস্থার কারণে দুর্ভোগে বাসিন্দারা।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ঐতিহ্যবাহী একটি ওয়ার্ড ১নং ওয়ার্ড। মধ্য মেড্ডা, পুলিশ লাইন, পশ্চিম মেড্ডা, শরীফপুর নিয়ে গঠিত এই ১ নং ওয়ার্ড।

এই ওয়ার্ডে জেলার পুলিশ লাইন, হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, শিল্প কারখানা সহ বিভিন্ন জরুরি স্থাপনা ও দপ্তর থাকার কারণে একটি গুরুত্বপূর্ণ এলাকা ধরা হয়। পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি রাস্তা রয়েছে এই ওয়ার্ডে।

তবে এলাকাবাসী জানায়, প্রায় বিধ্বস্ত রাস্তাঘাট ও বিকল ড্রেনেজ ব্যবস্থার কারণে বাসিন্দারা এসব দপ্তর ও শিল্পকারখানার সুবিধা ভোগ করতে পারছে না। বরং ভাঙ্গা রাস্তা ও নষ্ট ড্রেনেজ ব্যবস্থার কারণে এই ওয়ার্ডের বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পুরো ওয়ার্ড জুড়ে বিভিন্ন জায়গায় রাস্তা খানাখন্দে ভরা।

দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। যা দীর্ঘসময় আটকে থাকে। গভীর খানাখন্দে পানি জমে থাকায় গভীরতা সম্পর্কে ধারণা করতে না পাড়ায় অনেক সময় রিকসা গাড়ি উল্টে গিয়ে বড় দুর্ঘটনার ঝুঁকি সম্ভাবনা হয় ।

এছাড়া ড্রেনের পানি রাস্তায় জমায় এলাকার বাসিন্দারা ব্যবসার কাজে, দোকানে, মসজিদে যেতে সমস্যা হয় ।

এদিকে এলাকার বাসিন্দারা দ্রুত রাস্তাঘাট সংস্কার করে ও ড্রেনেজ ব্যবস্থা সচল করে এলাকার বাসিন্দাদের ভোগান্তি লাঘবের দাবি জানান।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদদূস জানান, ওয়ার্ডটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের কাজ হাতে নেওয়া হবে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।