Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

মেঘনা টোল প্লাজা এলাকায় চলন্ত বাসে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিশা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১২ জুন) দুপুরের দিকে মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুরের দিকে তিশা পরিবহনের ওই বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড় এলাকার দিকে আসছিল। এ সময় বাসটি মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাস থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কিত হয়ে তাৎক্ষণিক সব যাত্রী বাস থেকে বেরিয়ে আসেন। ফলে এ ঘটনায় কেউ আহত হননি।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে, যাত্রী নিয়ে নিয়মিত চলাচলসহ প্রচণ্ড গরমের কারণে ইঞ্জিন গরম হয়ে যায়। এ থেকে হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসময় ফায়ার সার্ভিস, টোলপ্লাজা কর্তৃপক্ষ, ড্রাইভার-হেলপারসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।’

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।