Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

মৃত বাবার ইচ্ছে পূরণ করতে হেলিকপ্টার চরে বাড়ি এলেন ইতালি প্রবাসী ছেলে

মৃত বাবার ইচ্ছে পূরণ করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এক ইতালি প্রবাসী পরিবার হেলিকপ্টার করে বাড়িতে এসেছেন। প্রবাসীদের এমন আগমন দেখতে ভিড় জমান হাজারো উৎসুক জনতা।

পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সুদূর ইতালি থেকে বিমানবন্দরে এসে হেলিকপ্টার যোগে বাড়ি ফিরলেন আখাউড়া উপজেলা মনিয়ন্দ ইউনিয়নের মৃধা বাড়ির প্রয়াত হাজী ছনু মৃধার ছেলে। তিনি স্ব-পরিবারে ইতালি বসবাস করেন।

বৃহস্পতিবার দুপুরে ইতালি থেকে ঢাকার পরে সেখান থেকে হেলিকপ্টারে নিজবাড়ির সামনে মাঠে এসে নামেন তারা। প্রবাসীদের এমন আগমন দেখতে ভিড় জমান হাজারো উৎসুক জনতা।

এসময় প্রয়াত হাজী ছনু মৃধার ছেলেরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, বাবার অনেক স্বপ্ন ছিল এই মাঠে তার ছেলেরা একদিন হেলিকপ্টারে চড়ে অবতরণ করবে। আজ স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু তার বাবা জীবিত নন।

প্রবাস ফেরত ইতালি প্রবাসী পরিবারের সদস্যরা সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, আগে যেখানে বিমানবন্দর থেকে বাড়িতে ফিরতে অনেক ভোগান্তি ও সময় ক্ষেপন করতে হতো অথচ এখন প্রবাসী হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে মাত্র ২০ মিনিটে আখাউড়ায় নিজ বাড়িতে চলে আসা যায়।

এদিকে এলাকায় প্রথমবারের মতো হেলিকপ্টার অবতরণ করে। এই দৃশ্য ও হেলিকপ্টার দেখতে স্থানীয় বাসিন্দাসহ আশপাশের নারীপুরুষ -শিশুসহ অন্তত কয়েক হাজার উৎসুক জনতার ভীড় জমে। যা পুলিশ প্রশাসনের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমসিম খেতে হয়েছে। স্থানীয়রা বলছে প্রবাসীদের এমন আসা তাদের জন্য সম্মান বয়ে আনছে। প্রতিটি প্রবাসী এমন সম্মান নিয়ে দেশে আসুক সেটায় আশা করছেন স্থানীয়রা।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।