Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

এক সপ্তাহে রিজার্ভ কমলো ১১৮ কোটি ডলার

দেশে নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১৯ দশমিক ৬০ বিলিয়ন ডলার (বিপিএম৬) বা এক হাজার ৯৬০ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার।

এ সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গঠিত তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ২৬ বিলিয়ন ডলার বা দুই হাজার ৫২৬ কোটি ২ লাখ মার্কিন ডলার।

বৃহস্পতিবারের তথ্য

বাংলাদেশ ব্যাংকের উইকলি সিলেক্টেড ইকোনমিক ইন্ডিকেটর্সে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এক সপ্তাহে রিজার্ভ কমেছে ১১৮ কোটি ডলার।

রিজার্ভ গণনার পদ্ধতি

বাংলাদেশ সাধারণত রিজার্ভ থেকে গঠিত তহবিলসহ রিজার্ভ দেখাত।

কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়ার শর্ত অনুযায়ী বিশ্বজুড়ে প্রচলিত ও বহুল ব্যবহৃত আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী হিসাব দেখানো শুরু করেছে।

সেই অনুযায়ী চলতি অর্থবছরের শুরু থেকে রিজার্ভ গণনায় বিমানকে দেওয়া ঋণ গ্যারান্টি, পায়রাবন্দর কর্তৃপক্ষকে দেওয়া ঋণ, ইসলামী উন্নয়ন ব্যাংকে আমানত এবং নির্দিষ্ট গ্রেডের নিচে থাকা সিকিউরিটিতে বিনিয়োগ রিজার্ভ থেকে বাদ দেয়।

অবশিষ্ট ব্যবহারযোগ্য রিজার্ভকে নিট বলা হচ্ছে।

পাশাপাশি মোট রিজার্ভও দেখানো হয়।

বার্তাবাজার/এম আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।