Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

বন্যার্তদের সহায়তায় রূপালী ব্যাংক কর্মীদের ১ দিনের বেতন প্রদান

টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি ৯২ লাখ ১৭ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি।

রূপালী ব্যাংকের অনুদান

সোমবার (২ সেপ্টেম্বর) রূপালী ব্যাংকের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

অনুদানের মধ্যে, ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারিদের একদিনের বেতন বাবদ ৬৭ লাখ ১৭ হাজার ৪০০ টাকা দেওয়া হয়। এই অর্থ সোমবার তহবিলের হিসাবে জমা করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট বিশেষ অনুদান হিসেবে ১ কোটি ২৫ লাখ টাকা জমা দিয়েছে রূপালী ব্যাংক।

জনসংযোগ দপ্তরের বিবৃতি

জনসংযোগ দপ্তর জানিয়েছে, দেশের ও মানুষের যেকোনো প্রয়োজনে রূপালী ব্যাংক সর্বাত্মক সামর্থ্য নিয়ে এগিয়ে আসে। এর অংশ হিসেবে বন্যার্তদের জন্য দুই ধাপে এই অনুদান প্রদান করা হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা

ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের ১২ জেলা বন্যায় প্লাবিত হয়েছে। এ বন্যায় বহু হতাহতের পাশাপাশি এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্তাবাজার/এসএম

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।