Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে চীন বাংলাদেশের বড় অগ্রাধিকার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে চীন বাংলাদেশের বড় অগ্রাধিকার। সে কারণে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী।

চীন-বাংলাদেশ বাণিজ্য সহযোগিতা

রোববার (২৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা একথা বলেন। উপদেষ্টা বলেন, চীন চলতি বছরের ডিসেম্বর মাস থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে ঘোষণা দিয়েছে। আমরা বেশি পরিমাণে পণ্য রপ্তাণির মাধ্যমে এ সুযোগকে কাজে লাগাতে চাই।

শুল্কমুক্ত বাজার সুবিধা

তিনি আরো বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এদেশে বিনিয়োগ বৃদ্ধি ও মানুষের জন্য কাজের সুযোগ তৈরির মাধ্যমে চীনের সঙ্গে এদেশের সম্পর্কে অনন্য মাত্রা যোগ করেছে। মুক্ত বাণিজ্য চুক্তি দুদেশের সম্পর্ককে আরো শক্তিশালী করবে।

মুক্ত বাণিজ্য চুক্তির গুরুত্ব

চীনের রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে ব্যবধান কমিয়ে আনতে চীন বাংলাদেশ থেকে আরও পণ্য, বিশেষ করে—আম, পাট ও পাটজাত পণ্য ও চামড়া আমদানি করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। আগামী বছরের জুলাই মাসে চীন বাংলাদেশে একটি বড় প্রদর্শনী আয়োজন করতে চায় উল্লেখ করে তিনি এ আয়োজনে বাণিজ্য উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়াও রাষ্ট্রদূত চীনের আয়োজনে সে দেশে অনুষ্ঠিত চায়না-ইউরোশিয়া বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা চান।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।