Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে ৪২৮ কোটি টাকা জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) শেয়ার কারসাজির অভিযোগে ৮ ব্যক্তি ও ৯ প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) ৯২৪তম কমিশন সভায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী।

ীতে বলা হয়েছে, বেক্সিমকোর শেয়ার কারসাজির কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ৮ ব্যক্তি ও ৯ প্রতিষ্ঠানকে মোট ৪২৮ কোটি টাকা জরিমানা করা হলো।

এর মধ্যে- মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মারজানা রহমানকে ৩০ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি, জুপিটার বিজনেসকে ২২ কোটি ৫০ লাখ, এ আর টি ইন্টারন্যাশনালকে ৭০ কোটি, আব্দুর রউফকে ৩১ কোটি, ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি টাকা জরিমানা করা হয়।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।