নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, তবে মাধ্যমিকের বই নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
মাধ্যমিক বইয়ের সিদ্ধান্ত স্থগিত
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বইয়ের গুণগত মান নিশ্চিতকরণ
অর্থ উপদেষ্টা বলেন, বইয়ের মানের ক্ষেত্রে কোনও আপোষ করা হবে না। কর্ণফুলী পেপার মিলের মতো ভালো মানের কারখানার কাগজ দিয়ে এবার বই ছাপা হবে।
বই উৎসবের বিষয়ে অনিশ্চয়তা
তাছাড়া, এবার বই উৎসব হবে কি না সেটি নিশ্চিত নয় বলেও জানান তিনি।
কৃষি খাতে ইউরিয়া সার আমদানি
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, কৃষিখাতে যাতে কোনও প্রভাব না পড়ে তাই রাশিয়াসহ কয়েকটি দেশ থেকে ইউরিয়া সার কেনা হবে।
মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) ক্রয় স্থগিত
এছাড়াও, দেড়লাখ মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) ফয়েল পেপার কেনার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও জানান এই উপদেষ্টা।
বার্তাবাজার/এসএম




