Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

পদত‌্যাগ করলেন কচি, বিজিএমইএর নতুন সভাপ‌তি খন্দকার রফিকুল

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এস এম মান্নান কচি। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডিজাইনটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম।

এছাড়াও সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ। সহ-সভাপতি নির্বাচিত করেছে। শনিবার (২৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক জরুরি সভায় তারা নির্বাচিত হন। বৈঠকে উপস্থিত বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল ঢাকা পোস্টে এসব তথ্য নিশ্চিত করেছেন। গত নির্বাচনে রফিকুল ইসলাম তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

পদত্যাগ করা সভাপতি এস এম মান্নান কচি ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। সরকার পরিবর্তনের পর গত নির্বাচনে পরাজিত প্যানেল বর্তমান বোর্ডের বিলুপ্তি এবং সমিতির জন্য অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন তদারকি করতে একটি অন্তর্বর্তী কমিটি গঠনের আহ্বান জানিয়েছিল। এরপর কচি বাধা হৃদয় পদত্যাগ করলেন।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।