Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ৩৪% শুল্ক আরোপ করলো চীন

এবার যুক্তরাষ্ট্রের সব পণ্যে অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দিল চীন। ট্রাম্প প্রশাসনের ট্যারিফ বৃদ্ধির জবাবে নেওয়া হয়েছে এ পাল্টা ব্যবস্থা। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ

সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে বেইজিং। সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী ১০ এপ্রিল থেকে।

বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত

পাশাপাশি, বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার পদক্ষেপও নিয়েছে চীন। নতুন করে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে ১৬টি মার্কিন কোম্পানিকে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্কারোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা।

কানাডার শুল্কারোপ

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, যুক্তরাষ্ট্র যে পদ্ধতিতে আমাদের ওপর শুল্কারোপ করেছে, আমরা ঠিক সেই পদ্ধতিতেই তাদের কাছ থেকে আমদানি করা যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করছি।

শেয়ারবাজারে প্রভাব

উল্লেখ্য, গত বুধবার একযোগে ১৮৫ দেশ ও অঞ্চলের ওপর অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। যার জেরে শেয়ারবাজারে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটে স্মরণকালের সর্বোচ্চ দরপতন অব্যাহত রয়েছে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।