Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

শুরু হচ্ছে হা-শো’র সিজন ৭, চলছে রেজিস্ট্রেশন

মার্সেল হা-শো – সিজন ৭

দেশের একমাত্র জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মার্সেল হা-শো’। সাফল্যের ধারাবাহিকতায় এবার শুরু হতে যাচ্ছে এর সিজন-৭। প্রতিবারের মতো এবারো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অডিশন পর্ব অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের জন্য এখন চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম।

জনপ্রিয় এই রিয়েলিটি শো’র টাইটেল স্পন্সর দেশের শার্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স প্রস্তুুতকারী ব্র্যান্ড মার্সেল।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সঙ্গে মার্সেলের এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। একই সঙ্গে উন্মোচন করা হয় সিজন-৭ এর লোগো।

ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার, ওয়ালটন ডিজি-টেকের এএমডি লিয়াকত আলী, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ, মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান, এনটিভির হেড অব মার্কেটিং অঞ্জন কুন্ডু, হেড অব প্রোগ্রাম আলফ্রেড খোকন এবং মার্সেলের ব্যান্ড ম্যানেজার (লিড) উদ্দাম হোসেন মৃধাসহ মার্সেল ও এনটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া, জাহারা মিতু, অভিনেতা তুষার খান, কৌতুক অভিনেতা ও রিয়েলিটি শো’র উপস্থাপক আবু হেনা রনি প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, হা-শো’র সিজন-৭ রিয়েলিটি শোতে বিজয়ী চ্যাম্পিয়ন পাবেন নগদ পাঁচ লাখ টাকা। প্রথম রানার্স-আপ পাবেন তিন লাখ টাকা।

এছাড়াও সেকেন্ড রানার্স-আপের জন্য থাকছে দুই লাখ টাকা।

ওয়ালটনের এএমডি নজরুল ইসলাম সরকার বলেন, মার্সেল হা-শো কমেডি ইভেন্টের মাধ্যমে মেধাবীদের যেমন খুঁজে বের করা হয়; তেমনি এই প্রোগ্রামের মাধ্যমে আনন্দ উপভোগ করেন কোটি কোটি দর্শক।

মার্সেল ও এনটিভির উদ্যোগের মাধ্যমে দর্শকরা একটি ভিন্ন মাত্রার অনুষ্ঠান দেখার সুযোগ পান।

মার্সেল ও এনটিভি পরিবারের এই বন্ধন সবসময় অটুট থাকবে।

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে তাদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগিদের নিয়ে বিভাগীয় শহরে অডিশন রাউন্ড শুরু হবে।

পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ থেকে মোট ৪০ জন প্রতিযোগিকে বাছাই করা হবে।

মূলত তাদের নিয়েই সাজানো হবে অনুষ্ঠানের মূল পর্বগুলো।

এখানে থেকে পর্যায়ক্রমে নির্বাচিত ৬ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

বার্তাবাজার/এমআই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।