Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

শেয়ারবাজারে সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে কমিটি

শেয়ারবাজারে সালমান এফ রহমান এবং এস আলম পরিবারের সদস্য ও তাদের প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে সোমবার এ তদন্ত কমিটি গঠন করা হয়। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের সূত্র ধরে গঠন করা হয় এ তদন্ত কমিটি।

বিএসইসি জানায়, এস আলম গ্রুপের ঋণ অনিয়ম নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রেফতার নিয়েও প্রকাশ হয় প্রতিবেদন। ওই প্রতিবেদনে সালমান এফ রহমানের রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার বিষয়টি সামনে আসে। ফলে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এস আলম ও সালমান এফ রহমানের পরিবার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শেয়ারবাজারে অনিয়ম তদন্তের সিদ্ধান্ত নেয় বিএসইসি।

তাদের অনিয়ম খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান, অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী পরিচালক অমিত কুমার সাহা ও তৌহিদুল ইসলাম সাদ্দাম।

তদন্ত কমিটি গঠন সংক্রান্ত বিএসইসির নির্দেশনায় বলা হয়, কমিটিকে ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করে কমিশনে তাদের প্রতিবেদন জমা দিতে হবে।

পাশাপাশি সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ইনভেস্ট এশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ও সেনটিনাল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়াল সার্ভিসেসের কার্যক্রম তদন্তে তিন সদস্যের আলাদা একটি কমিটি গঠন করেছে বিএসইসি।

কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, উপপরিচালক রফিকুন্নবী ও সহকারী পরিচালক শাকিল আহমেদ।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।