Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

ঘোড়াঘাটে কুকুরের কামড়ে হাসপাতালে ২১ জন

দিনাজপুরের ঘোড়াঘাটে কুকুরের কামড়ে ২ দিনে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ১১ জন নারী। এদের অধিকাংশ শিশু এবং বয়োজ্যেষ্ঠ ছিলেন।

ঘোড়াঘাটে কুকুরের কামড়ের ঘটনা

গত সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত এসব রোগী কুকুড়ের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

ঘটনার বিবরণ

তাদের মধ্যে দুজনের শরীর থেকে মাংসে কামড়ে নিয়ে গেছে কুকুর। তবে কুকুর নিধনে এবং কুকুরের ভ্যাক্সিনেশন কার্যক্রমে স্থানীয় সরকার বিভাগ এবং প্রাণী সম্পদ দফতরের কোন কার্যক্রম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। হঠাৎ করে কুকুর কামড়ে আক্রান্তের ঘটনায় আতংক বিরাজ করছে পুরো এলাকায়।

আক্রান্তদের তালিকা

কুকুর কামড়ে আক্রান্ত শিশু শরিয়তের (৭) বাবা রবিউল ইসলাম বলেন, ‘আমাদের গ্রাম এবং আশপাশে প্রতিদিন কুকুর কামড়ের ঘটনা ঘটছে। কুকুরের ভয়ে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। এসব কুকুর নিধনে প্রশাসন কেন জানি ঘুমাচ্ছে।’

স্থানীয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, ‘কুকুর কামড়ে আক্রান্ত হওয়ার ঘটনা শুনেছি। গত প্রায় ৩-৪ বছর আগে পৌরসভার পক্ষ থেকে কুকুর নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমরা আবারো কুকুর নিধন অভিযানের জন্য আবেদন করেছি। ঢাকা থেকে বিশেষজ্ঞ লোক নিয়ে এসে এই কার্যক্রম পরিচালনা করতে হয়।’

চিকিৎসা কার্যক্রম

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরে আজমির ঝিলিক বলেন, ‘হঠাৎ করে মাত্র দুইদিনে কুকুর কামড়ে আক্রান্ত হয়ে ২১ জন রোগী হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৭০ বছর বয়সী একজন নারীর শরীর থেকে কামড় দিয়ে মাংস তুলে নিয়েছে কুকুর।

সকলকেই আমরা জলাতঙ্কের ভ্যাকসিন দিয়েছি। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ আছে। আক্রান্ত স্থানে ক্ষতের ধরণ অনুযায়ী আমরা রোগীদেরকে ৩টি গ্রেডে বিভক্ত করে চিকিৎসা প্রদান করছি।’

বার্তা বাজার/জে আই

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।