Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস

অতীতের সব রেকর্ড ভাঙলো স্বর্ণের দাম।

বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ৫৫০ ডলার ছাড়িয়ে গেছে।

বিশ্ববাজারে বাড়ায়, যেকোনো সময় দাম বাড়তে পারে দেশের বাজারেও।

বর্তমানে দেশের বাজারে এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ২৬ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে।

দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সংগঠটির পক্ষ থেকে সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।

গত এক সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে।

জেনে রাখা ভালো যে যেকোনো মুহুর্তে সোনার আউন্স ২ হাজার ৬০০ ডলার হয়ে যেতে পারে বলেো মনে করছেন বাজুস নেতারা।

তাদের মতে, বিশ্ববাজারে দাম বাড়লে দেশের বাজারেো বাড়াতে বাধ্য হবেন তারা।

দেশে স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।