Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

আমার বাবাকে চালচোর স্লোগান দিয়ে প্রতিহিংসার রাজনীতি বেছে নিচ্ছে কিছু জনৈক নেতারকর্মীরা : আসিফ মাহমুদ

সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়া গিয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।

ঘটনার বিবরণ

তবে দাবিটি ভুয়া বলে জানিয়েছেন উপদেষ্টা নিজেই। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। ওই পোস্টে ‘রিউমার স্ক্যানার’-এর একটি ফটোকার্ডও শেয়ার করেন উপদেষ্টা

ঘটনার বিস্তার

ভাইরাল ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তি এলাকার। উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া তার ফেসবুক পোস্টে বলেন, প্রথমে চাঁদপুরের একটি ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে গুজব ছড়ানো হয় নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে।

কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব সার্কুলেট করলেন।

এর পরিপ্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী জনৈক নেতার কর্মীরা আমার বাবাকে চালচোর, গমচোর বলে স্লোগান দিচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বন্ধুরাও শুধু প্রতিহিংসাবশত নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব দিয়ে আমার এবং আমার পরিবারের মানহানি করছেন।

অথচ জুলাই-পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম।

উপদেষ্টা আরো বলেন, দুঃখজনকভাবে তরুণ নেতৃত্ব ও গঠনমূলক রাজনীতির পরিবর্তে প্রতিহিংসা এবং ব্যক্তি আক্রমণের রাজনীতি বেছে নিচ্ছে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।