Whatsup Today

Multiverse Of Blogs 2025

আজকের অর্থনীতির খবর

এবার ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার নোটের ছবি প্রকাশ করল কেন্দ্রীয় ব্যাংক

নতুন ব্যাংক নোট চালু: নতুন ডিজাইন ও মূল্যমানের নোট

এবার গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ব্যাংক বাংলাদেশ ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান ব্যাংক নোট ১ জুন থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলনে দেয়া হয়েছে।

এছাড়া ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট পর্যায়ক্রমে বাজারে প্রচলনে দেয়া হবে। এ সব নোট ইস্যুর তারিখ এবং মুদ্রিত নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জনসাধারণকে অবহিত করা হবে

উল্লেখিত মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।

৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটগুলোর ডিজাইন নিম্নরূপ:

৫০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ৫০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৫২ মি.মি. × ৬৫ মি.মি.। নোটের সম্মুখভাগে বামপাশে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত থাকবে।

নোটের পেছনভাগে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকা এর ছবি থাকবে। নোটটিতে সবুজ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগার এর মুখ’, মূল্যমান ‘৫০০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ থাকবে।

২০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট

২০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ২০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪৬ মি.মি. × ৬৩ মি.মি.। নোটের সম্মুখভাগে বামপাশে অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার’র ছবি মুদ্রিত থাকবে।

নোটের পেছনভাগে জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতি ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত থাকবে। নোটটিতে হলুদ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগার এর মুখ’, মূল্যমান ‘২০০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ থাকবে।

১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট

১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মি.মি. × ৬২ মি.মি.। নোটের সম্মুখভাগে বামপাশে ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট এর ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার’র ছবি মুদ্রিত থাকবে।

নোটের পেছনভাগে সুন্দরবন, বাংলাদেশ এর ছবি মুদ্রিত থাকবে। নোটটিতে নীল রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগার এর মুখ’, মূল্যমান ‘১০০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ থাকবে।

১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট

১০ টাকা মূল্যমানের ব্যাংক নোটের ডিজাইন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মি.মি. × ৬০ মি.মি.। নোটের সম্মুখভাগে বামপাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা এর ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার’র ছবি মুদ্রিত থাকবে।

নোটের পেছনভাগে জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতি ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত থাকবে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, মূল্যমান ‘১০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ থাকবে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।