Whatsup Today

Multiverse Of Blogs 2025

অন্যান্য ব্লগ

বজ্রপাতে জামায়াত নেতা লিমনের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ের মাত্র ১৪ দিনের মাথায় বজ্রপাতে রুম্মান মিয়া লিমন (২২) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর এলাকার একটি কৃষি মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত রুম্মান মিয়া লিমন তাজনগর পশ্চিমপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানান, মাত্র ১৪ দিন আগে ধুমধাম করে লিমনের বিয়ে হয়। জীবনের নতুন অধ্যায় শুরুর দিনগুলো আনন্দে কাটছিল। মঙ্গলবার সকালে তিনি নববধূকে ঘরে রেখে বাবা-মায়ের সঙ্গে জমিতে বরবটি তুলতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে লিমনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান বলেন, নতুন বউ রেখে লিমনের এমন মৃত্যু শুধু পরিবার নয়, পুরো গ্রামবাসীর জন্যই গভীর বেদনার।

এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শফিউল ইসলাম জানান, আজ বাদ আসর চণ্ডিপাড়া ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

LEAVE A RESPONSE

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

হোয়াটসআপ টুডে-র একজন নিয়মিত লেখক ও প্রযুক্তি পর্যবেক্ষক। আধুনিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি আমার পেশা ও নেশা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদিনের টেক-নতুনত্ব, আপডেট, নিরাপত্তা টিপস ও ব্যবহারকারীদের সুবিধার দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা আমার মূল লক্ষ্য।